শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এবার আফ্রিকার ৭ দেশের ওপর মালদ্বীপের নিষেধাজ্ঞা

এবার আফ্রিকার ৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মালদ্বীপ। এসব দেশ থেকে মালদ্বীপে ভ্রমণের অনুমতি পাওয়া যাবে না। আজ রোববার (২৮ নভেম্বর) থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর এমন পদক্ষেপ নিলো মালদ্বীপ সরকার। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া, লেসোথো এবং এসওয়াতিনির ভ্রমণকারীদের মালদ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

গত দুদিন এসব দেশ থেকে যেসব ভ্রমণকারী মালদ্বীপে পৌঁছেছেন তাদের আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি ওমিক্রন নামে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের এই নতুন ধরনকে শুক্রবার উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তারা জানিয়েছে, করোনার অন্য সংক্রামক ধরনগুলোর তুলনায় নতুনটিতে পুনঃআক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। সে কারণে বিভিন্ন দেশে ওমিক্রন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপর থেকেই একের পর এক দেশে করোনার এই অতি সংক্রামক ভ্যারিয়েন্টের উপস্থিতি ধরা পড়ছে।

এদিকে একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকে ‘শাস্তি’ হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকার সরকার। স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টির সমালোচনা করে। এতে বলা হয়েছে, বিজ্ঞানের চমৎকার সাফল্যের জন্য সাধুবাদ জানানো উচিত, শাস্তি নয়। দক্ষিণ আফ্রিকা অনেক দ্রুত করোনার এই নতুন ধরন শনাক্ত করতে পেরেছে জিনোম সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে। কিন্তু সেটির ‘শাস্তি’ পাচ্ছে তারা এখন।

যুক্তরাজ্যে দুইজন, জার্মানিতে দুইজন, বেলজিয়ামে একজন, ইতালিতে একজন এবং চেক রিপাবলিকে একজনের শরীরে নতুন ধরন ওমিক্রনের অস্তিত্বের কথা জানা গেছে। এর আগে, দক্ষিণ আফ্রিকার পর ইসরায়েল, হংকং ও বতসোয়ানায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

সম্পর্কিত খবর