শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার

এক ডোজ টিকা নেওয়া যেকোনো দেশের পর্যটকরা সরাসরি সৌদি আরবে ঢুকতে পারবেন। ৪ ডিসেম্বর থেকে পর্যবেক্ষকদের ওপর থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ ঘোষণা দেয়। খবর আল আরাবিয়্যাহর।

সৌদিতে প্রবেশের পর পর্যটকদের তিনদিন বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকতে হবে। কোন ভ্যাকসিন নেওয়া লোকজন ঢুকতে পারবেন সেটি সুনির্দিষ্ট করেনি মন্ত্রণালয়।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় গত অক্টোবর থেকে সৌদিতে ওমরাহ ও ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিল করার সিদ্ধান্ত হয়।

বিমানবন্দরের শতভাগ কার্যক্রম চালু, গণপরিবহণ, রেস্তোরাঁ, সিনেমা ও জনসমাগমস্থলে সামাজিক দূরত্বের বিধি তুলে নেওয়া হয়েছে। বাইরে বের হওয়ার ক্ষেত্রে মাস্ক পড়ার যে কড়াকড়ি ছিল সেটিও তুলে নেওয়া হয়েছে দেশটিতে।

সীমিত পরিসরে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান করার যে বিধি ছিল সেটিও তুলে নেওয়া হয়েছে।

এদিকে মুসল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিয়েছে সৌদি আরব। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসল্লিদের জন্য সীমিত ছিল।

এর আগে ছয় দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর, ও ভারতের নাগরিকদের মধ্যে যারা করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তারা সৌদি ভ্রমণ করতে পারবেন। তাদের ক্ষেত্রে এখন থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন করা লাগবে না। ১ ডিসেম্বর থেকে এই নীতি কার্যকর হবে।

সম্পর্কিত খবর