ইবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা ড. শেলীনা নাসরীন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
২৫ নভেম্বর থেকে পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক তিনি সকল সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘নিয়োগের বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি। যোগদান করবো কি-না ভেবে দেখবো।’
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হয়ে মারা যান বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। সেই থেকে দীর্ঘ ৯ মাস পদটি শূন্য ছিল।


