শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নেদারল্যান্ডসে আংশিক লকডাউন

নেদারল্যান্ডসে আংশিক লকডাউন কার্যকর হয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে সর্বশেষ অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কে কর্তৃপক্ষ দেশজুড়ে আংশিক লকডাউন জারি করতে বাধ্য হয়েছে। খবর বিবিসির।

কমপক্ষে আগামী তিন সপ্তাহ সব ধরনের সাংস্কৃতিক ভেন্যু বিশেষ করে ক্যাফে, জাদুঘর এবং সিনেমা হল অবশ্যই বন্ধ থাকবে। হাসপাতালগুলোতে রোগীর চাপ যেন না বাড়ে এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্যই কর্তৃপক্ষ এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

সম্প্রতি করোনায় আক্রান্ত ৬১ জনকে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা যাচাই করা হচ্ছে। এরা সবাই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে কেএলএম-এর দুটি ফ্লাইটে করে নেদারল্যান্ডসে প্রবেশ করেছেন।

চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার এই ধরনটি শনাক্ত হয়। শুক্রবার আমস্টারডামের স্কিফল বিমানবন্দরে কেএলএমের দুটি ফ্লাইটে প্রায় ৬শ যাত্রী নেদারল্যান্ডসে পৌঁছান। করোনার নতুন ধরনের কারণে তাদের ফ্লাইট বেশ কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছে। একই সঙ্গে তাদের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়েছে।

ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের এই নতুন ধরনকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা জানিয়েছে, করোনার অন্য সংক্রামক ধরনগুলোর তুলনায় নতুনটিতে পুনঃআক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। সে কারণে বিভিন্ন দেশে ওমিক্রন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বাতিল করতে শুরু করেছে। অনেক দেশ আবার ভ্রমণে বিধিনিষেধও জারি করেছে।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে চলতি মাসের শুরুতেই দোকান-পাট, খেলাধুলা এবং ক্যাটারিংয়ের ওপর বিধিনিষেধ ঘোষণা করেন। নেদারল্যান্ডসে ইন্টেন্সিভ কেয়ারে শয্যা সংকট রয়েছে। অনেক হাসপাতালেই অপারেশন বাতিল করা হচ্ছে এবং প্রায় প্রতি সপ্তাহেই শত শত মানুষ প্রাণ হারাচ্ছে।

গত শুক্রবার নতুন করে দেশটিতে ২২ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে। এরই মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ সর্বশেষ শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্ট আগের গুলোর চেয়ে অনেক বেশি সংক্রামক।

এদিকে সরকার আংশিক লকডাউন ঘোষণার পর হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে এসেছে। অপরদিকে বিক্ষোভকারীদের হটাতে জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত নেদারল্যান্ডসে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

সম্পর্কিত খবর