শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ক্যাটরিনা-ভিকির বিয়েতে ছবি তোলা নিষেধ!

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ডিসেম্বরে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি দুজনের কেউ-ই। কিন্তু তবুও একে একে তাদের বিয়ের সব গোপন খবর বেরিয়ে আসছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজস্থানের এক বিলাসবহুল দুর্গে বিয়ের আয়োজন করছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের ছবি ও ভিডিও আপাতত গোপন রাখতে চাচ্ছেন তারা। যেজন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এই তারকাদ্বয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, দুই পরিবারের সদস্যের সঙ্গে ও বলিউডে নিজেদের ঘনিষ্ঠজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের সমস্ত ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, যেজন্য তারা বিয়েবাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন।

কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে না পারে, সে বিষয়েও নাকি ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানিকে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে ১৫০ কর্মী!

বলিউডে গুঞ্জন, ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান চলবে। এ বিয়েতে বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন। অতিথির তালিকায় নাকি রয়েছেন প্রযোজক-নির্মাতা করণ জোহর, আলী আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।

সম্পর্কিত খবর