শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
বিজয় না আসা পর্যন্ত ক্ষান্ত হব না

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ বাংলাদেশে যখন গণতন্ত্র হরণ করা হয়েছে, গণতন্ত্র হত্যা করা হয়েছে, তখন মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বারবার করে মনে পড়ছে। আজকের এই দিনে মওলানা ভাসানীকালের পথকে অনুসরণ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। দেশে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।’

টাঙ্গাইলের সন্তোষে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রীকে মুক্তির জন্য আজ নতুন করে আমরা শপথ গ্রহণ করলাম, বিজয় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই। মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে সরকার গঠন করে ক্ষমতা দখল করে রেখেছে। মানুষ তার অধিকারের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে গেছে। পেঁয়াজের মূল্য প্রায় ৩০০ টাকা। আজ এসব কারণে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

সম্পর্কিত খবর