খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন ডা. জাফরুল্লাহ ও জোনায়েদ সাকি

বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

‘বিকাল ৫টা নাগাদ হাসপাতালে গিয়েছেন তাঁরা।’

বিএনপির দলীয় একটি সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার চিকিৎসকেরা সর্বশেষ অবস্থা পর্যালোচনা করতে বোর্ড মিটিং করেন। এরপরই জাফরুল্লাহ চৌধুরী ও জোনায়েদ সাকি হাসপাতালে যান। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন।

 

সম্পর্কিত খবর