শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বিয়ের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন ক্যাটরিনা?

কদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এ খবর এখন ভারতজুড়ে টক অব দ্য টাউন। ভারতীয় গণমাধ্যমের খবরে তাদের বিয়ের প্রস্তুতির সব আপডেট জানানো হচ্ছে। ডিসেম্বরে বিয়ে সামনে রেখে অভিনয় থেকে বিরতি নিয়েছেন ক্যাটরিনা। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউড হাঙ্গামা।

সম্প্রতি রিলিজ পাওয়া সুরাইয়াভানশি ছবি দিয়ে প্রশংসায় ভাসছেন ক্যাট। যেটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে।

চলচ্চিত্রটি মুক্তির পর ফুরফুরে মেজাজে থাকা ক্যাটরিনা কাজ থেকে এক মাস বিরতি নিয়েছেন। মূলত ডিসেম্বরে বিয়ের প্রস্তুতির কথা মাথায় রেখেই নায়িকা এ বিরতি নিয়েছেন বলে খবর।

ভিকি-ক্যাটরিনা এখন তাদের বিয়ের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। জুলুতে নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন। বিয়ের পর নাকি সেখানেই উঠবেন তারা।

সম্পর্কিত খবর