শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তিন যুবককে বেঁধে নির্যাতন, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ১১

ঢাকার ধামরাই উপজেলায় তিন যুবককে লোহার শেকলে বেঁধে হাত-পা ভেঙে নির্যাতনের অভিযোগে স্থানীয় বালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন—বালিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানের ভাতিজা সিয়াম (২০), সূত্রাপুর শান্তি কমিটির সভাপতি আব্দুল মজিদ (৭০), তাঁর ছেলে সামছুল হক (৪৫) ও নাতি (১৭), পশ্চিম সূত্রাপুর মসজিদের সভাপতি মজিবর (৭০), রাজন (৩৫), শামীম (২৫), নাছিমা আক্তার (৩২) ও রাশেদা বেগম (২৭)।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মুখোমুখি অবস্থানে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, বালিয়া ইউনিয়নের দূনিগ্রাম এলাকার মো. ইসরাফিল হোসেন, মো. শাকিল আহাম্মেদ ও মো. সজিব হোসেন বালিয়া ইউপির নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. মজিবর রহমানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এর জের ধরে মজিবরের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ ওঠে, নির্বাচনে মজিবর রহমানের বিজয়ের পর তিনি ও তাঁর সমর্থকদের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছিলেন ইসরাফিল, শাকিল ও সজিব‌। এর মধ্যে গতকাল সোমবার বিকেলে ইউপি চেয়ারম্যান মজিবরের অনুসারীরা ওই তিন যুবককে আটক করে লোহার শেকলে বেঁধে রড, বাঁশের লাঠি ও হকিস্টিক দিয়ে অমানবিক নির্যাতন করে। একপর্যায়ে তাঁদের হাত-পা ভেঙে দেওয়া হয়। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ঘটনাটি এলাকাবাসী জানতে পারলে তারা দ্রুত লাঠিসোটা নিয়ে ওই তিন যুবকের প্রাণ বাঁচাতে এগিয়ে আসে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় কমপক্ষে অর্ধশতাধিক।

পরে ওই তিন যুবককে উদ্ধারের পর সাটুরিয়া সরকারি আবাসিক হাসপাতালে নেওয়া হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী জানান, চেয়ারম্যান ও তার অনুসারীদের আটকের পর তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর