শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

ইমরান হাশমির স্ত্রী খুন, মর্গ থেকে উধাও মৃতদেহ!

 

নতুন করে আলোচনায় আসলেন বলিউডের কিসার নামে পরিচিত ইমরান হাশমি। খুন হওয়া স্ত্রীর মরদেহ উধাও হওয়ায় তিনি আলোচনায় আসেন। রহস্যজনকভাবে খুন হয়েছেন ইমরান হাশমির স্ত্রী। মর্গ থেকে উধাও হয়ে গেছে তার মৃতদেহ। স্ত্রীর মৃতদেহ কীভাবে মর্গ থেকে উধাও হয়ে যায়, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইমরান হাশমিকে।

না পাঠক, এ সত্যি কোনো খবর নয়। শুক্রবার মুক্তি পেয়েছে ঋষি কাপুর, ইমরান হাশমি এবং সবিতা ধুলিপালা অভিনিত ‘দ্য বডি’ সিনেমার ট্রেলার। সেখানেই ইমরানের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সবিতা ধুলিপালাকে। যিনি রহস্যজনকভাবে খুন হয়েছেন।

আর সেই রহস্য ভেদ করা তদন্তকারী অফিসারের ভূমিকায় দেখা গেছে ঋষি কাপুরকে। যিনি গোটা ঘটনার তদন্তে নেমে নিজেই অবাক হয়ে যান। কে খুন করল ওই মহিলাকে, পাশাপাশি মর্গ থেকে কীভাবে ওই মহিলার মৃতদেহ হঠাৎ উধাও হয়ে যায়, তা নিয়ে খোঁজ শুরু করেন।

শেষ পর্যন্ত কী রহস্যের সমাধান করতে পারবেন ঋষি, তা জানতে অপেক্ষা করতে হবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কারণ ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দ্য বডি’।

সম্পর্কিত খবর