শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কাশ্মীরের মানবাধিকারকর্মী খুররম পারভেজ আটক

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক খ্যাতিমান মানবাধিকারকর্মী খুররম পারভেজকে আটক করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার রাতে খুররমকে কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে আটক করা হয়।

খুররাম পারভেজকে আটকের আগে রোববার তাঁর বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আজ মঙ্গলবার সুইজারল্যান্ডে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সভায় যোগ দেওয়ার কথা ছিল মানবাধিকারকর্মী খুররম পারভেজের।

ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ’র ভাষ্যমতে, মানবাধিকারকর্মী এবং জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটির সমন্বয়ক খুররম পারভেজের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ রয়েছে।

২০০৬ সালে খুররম পারভেজ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ‘রিবোক হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পান।

এনডিটিভি বলছে, ২০০৪ সালে পার্লামেন্ট নির্বাচনের সময় বোমা হামলায় এক পা হারান খুররম পারভেজ।

সম্পর্কিত খবর