শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৭, আহত ২০

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধসহ আহত হয়েছেন আরো ২০ জন। সবাইকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক জসিম জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভবনের সামনে থাকা পথচারীও আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

তিনি আরও জানান, এখনও উদ্ধার কাজ চলমান। দেয়ালের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা আমরা খুঁজে দেখছি। ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। এখানে ৬-৭ সদস্যের এক পরিবার বাস করতেন।

সম্পর্কিত খবর