শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাবাকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা, আটক ৫

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বাবা ও বোনের স্বামীকে এলজি ঠেকিয়ে এক মাদরাসাছাত্রীকে অপহরণচেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় মো. রাসেল, আরিফ হোসেন, মো. শাওন, মোরশেদ আলম ও রবিউল আলম নামে ৫ যুবককে আটক করেন স্থানীয়রা।

গতকাল শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চায়নিজ কুড়াল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

আটক রাসেল সদরের চরশাহী ইউনিয়নের বসুদুহিতা গ্রামের মো. আলির ছেলে, রবিউল চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের সামছুল হুদার ছেলে, আরিফ নোয়াখালীর বেগমগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে, শাওন একই গ্রামের মো. হায়দারের ছেলে ও মোরশেদ আলম ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে। এর মধ্যে রাসেলের নামে বেগমগঞ্জ থানায় মাদক মামলা ও চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী মেয়ে স্থানীয় রাজাপুর ফাতিহা মোহম্মদীয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসায় আসা-যাওয়ার পথে রাসেল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। নুরুল্লাপুর গ্রামে ছাত্রীদের বাড়ির কাছাকাছি বসতি কম। গতকাল শনিবার রাতে তাকে তুলে নেওয়ার উদ্দেশ্যে রাসেল লোকজন নিয়ে তাদের বাড়ির পাশে ওত পেতে থাকে। দরজা বন্ধ থাকায় তারা ঘরে ঢোকেনি। ঘটনার সময় ছাত্রীর বড় বোনজামাই বাড়িতে এলে ঘরের দরজা খোলা হয়। তাৎক্ষণিক আড়াল থেকে বের হয়ে এসে রাসেলসহ তার লোকজন ঘরে ঢুকে ছাত্রীর বোনজামাই ও বাবাকে অস্ত্র ঠেকায়। একপর্যায়ে জোরপূর্বক ছাত্রীকে নিয়ে ঘর থেকে বের হয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তারা পালানোর চেষ্টা করে। এ সময় চিৎকার শুনে একটি অটোরিকশাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। অন্য দুটি অটোরিকশা আটক করা সম্ভব হয়নি।

ছাত্রীর বোনজামাই বলেন, আমাদের অস্ত্র ঠেকিয়ে আমার বোনকে (শ্যালিকা) ১৫-২০ জনের মুখোশধারী একদল সন্ত্রাসী অপহরণের চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে আসায় তাকে অপহরণ করতে পারেনি। এ ঘটনায় আমরা মামলা দায়ের করব।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেল্লাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে রাসেলের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানায় অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা দায়ের করা হবে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার (২১ নভেম্বর) লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হবে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

 

 

সম্পর্কিত খবর