শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি বসতঘর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

রোববার (২১ নভেম্বর) সকালে এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে তারা।

আটককৃতরা হলেন ক্যাম্প-৮ ইস্টের সলিম উল্লাহর ছেলে মজিবুল্লাহ (২০) ও ক্যাম্প-২ ডাব্লিউর মৃত সৈয়দ কাশেমের ছেলে মোহাম্মদ শাহ (২১)।

রোহিঙ্গা শিবিরে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ জোহার (২২) নামের এক রোহিঙ্গার বসতঘরে ইয়াবা মজুদ করেছে গোপন সূত্রে এমন খবর পেয়ে ক্যাম্প-০৯ এর সহকারী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক ম. এনামুল হক তার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। এ সময় ক্যাম্প-৮ ইস্টের মোহাম্মদ জোহারের (২২) বসতঘর থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা এবং আটক দুই রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর এবং তাদের নামে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

 

সম্পর্কিত খবর