শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঘাতক ট্রাক কেড়ে নিল সাজেদার একমাত্র ছেলেকে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ফাহাদ হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আবদুল করিম (৫২) নামে আরও একজন আহত হয়েছেন।

ফাহাদ হোসেন চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে। জন্মের পর থেকে তার বাবা নিখোঁজ। একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায় মা সাজেদা। আহত আবদুল করিম ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শেখ আহম্মদের ছেলে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিদিনের ন্যায় চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী করিম মিয়া বাইসাইকেল করে ফাহাদকে নিয়ে বাজারে দিকে যাচ্ছিলেন। পথে তাদের সাইকেলটি স্থানীয় আশরাফ বেপারী বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সাইকেলসহ তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়। ফাহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আর আশঙ্কাজনক অবস্থায় আবদুল করিমকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় অনুসন্ধান চালানো হচ্ছে।

সম্পর্কিত খবর