শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের 

প্রচন্ড অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারকে সতর্ক করে বলেছেন, ‘খালেদা জিয়ার কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য আয়োজিত দোয়া মাহফিলে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ। যা বলে বোঝানো যাবে না। গতকাল প্রথম সিসিইউতে তাঁর বেড থেকে থেকে চেয়ারে বসেছেন। অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচারের প্রহসনে মিথ্যা মামলায় জড়িয়ে খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার যে চক্রান্ত সেই চক্রান্তের অংশ হিসেবে অসুস্থ অবস্থায় হাসপাতালে রাখা হয়েছে। মিথ্যা মামলা সাজিয়ে রাজনীতি থেকে দূরে রাখার জন্য কেন্দ্রীয় কারাগারে একটা পরিত্যাক্ত ঘরে অন্তরীণ করে রেখেছে আড়াই বছর। তখন তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। শেষ পর্যন্ত জনগণের চাপে তাঁকে পিজি হাসপাতালে আনা হয়। করোনার সময়ে ভয়ে তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দিল।’

চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, উন্নত চিকিৎসা করতে হয়। যে ধরনের চিকিৎসা তাঁর প্রয়োজন তা দেশে নেই। এজন্যই তাঁকে বিদেশে নিতে হবে। কিন্তু সরকার সেই সুযোগ দিচ্ছে না। সরকারকে বলছি, অবিলম্বে তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক।’

সম্পর্কিত খবর