শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সংসদ থেকে বেরিয়ে আসুন: ৬ এমপিকে গয়েশ্বর

বিএনপির সংসদ সদস্যদের জাতীয় সংসদ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার  এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন।

বিএনপির এ নেতা বলেন, ‘মোশাররফ (বিএনপির সাংসদ মোশাররফ হোসেন) বলেছে, পার্লামেন্টে কথা বলব। সেখানে তারা (আওয়ামী লীগ) তাদের বিরুদ্ধে কথা বলতে দেবে কেন? এই পার্লামেন্ট তাদের, এই পার্লামেন্ট তো জনগণের না। তাই বলি, পার্লামেন্টে যাওয়ার নিয়ম আছে, পার্লামেন্টের বাইরে আসারও তো নিয়ম আছে। আমাদের যারা পার্লামেন্টে গেছেন, কথা যখন বলতে পারেন না তখন সেখানে যাওয়ার দরকারটা কী?’
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘শেখ হাসিনা যদি ১৪৭ জন নিয়ে, ১১ জন জাতীয় পার্টির (এরশাদ) সবাইকে নিয়ে সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি সরকারকে বেকাদায় ফেলতে পারেন। তাহলে আপনারা ছয় থেকে সাত জন থেকে কী করবেন? কিছুই করতে পারবেন না। তা থেকে দেশটার কথা একবার ভাবেন।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আপনারা বলেছেন, ঘরে-বাইরে আন্দোলন। ঘরে বা পার্লামেন্টে আমাদের সেই অবস্থা নেই, সেই শক্তিও নেই। তাই ঘরের আন্দোলন বাদ দিন, আসুন আমরা রাস্তার আন্দোলন করি।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আমরা জাতীয়তাবাদী দল রাজনীতিতে ডিফেন্সিভ। সুতরাং সেখানে সফলতা আশা করা যায় না। কারণ আমরা প্রত্যেকেই ডিফেন্সিভ। অর্থ্যাৎ আমি আত্মরক্ষা করতে চাই। সবার বিরুদ্ধে মামলা আছে, আমার সম্পত্তি নিয়ে টান দিছে, দুর্নীতি দমন কমিশন ডাক দিছে। এটা যদি মোকাবিলা করতে চাই তাহলে আমি সম্পত্তি এবং দল রক্ষা করতে পারব না।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এখানে (জাতীয় প্রেসক্লাব) যারা বক্তব্য দিলেন, বিপ্লবী কথাবার্তা বললেন। ভালো কথা, শুনতে ভালো লাগে। কিন্তু যা করতে চান তা করতে পারলে আরও ভালো লাগে। আর এখানে বক্তব্য দিয়ে কিছু হবে না। কিন্তু এখানে বক্তব্য দিতে না পারলে আপনি ছোট হয়ে যান, আপনার মান-সম্মানে লাগে!’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে গয়েশ্বর বলেন, ‘একজন রাজনৈতিক নেতা ও নেত্রীর মুক্তি কখনো আদালত নির্ভর হয় না। সুতরাং রাজনীতির মাধ্যমেই রাজনৈতিক নেতার মুক্তি হয়। তাই আদালতের ওপর নির্ভর করা বাতুলতা। কারণ আদালত আদালতের জায়গায় নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিচারবিভাগ সরকারের আওতামুক্ত। কথা সত্য। কিন্তু শেখ হাসিনার হাতের মুঠোর বাইরে না। সরকারের অধীনে না তবে শেখ হাসিনার অধীনে। এটা প্রতিদিন প্রতিটি রায়ের মধ্যে দিয়ে আমরা উপলদ্ধি করতে পারি। সুতরাং সরকারের ইচ্ছার বাইরে খালেদা জিয়ার মুক্তি আদালতের মাধ্যমে হবে না।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা নির্বাচনে গেলাম। নির্বাচনের সময় আমরা সাতটা দফা দিয়েছি। কোন দফাটা প্রায়োরিটি? নির্বাচনে যাওয়াটাই প্রায়োরিটি ছিল। আর ছয় দফা নয়, শুধু খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে যাব না, এই একটি দফা থাকলেই বেগম জিয়ার মুক্তির মাধ্যমেই নির্বাচন হতো। আর শেখ হাসিনা আমাদের দাওয়াত করেন নাই, ড. কামাল হোসেন দাওয়াত চাইছেন। সেখানে তো খালি হাতে বিদায় দিয়েছেন।’
প্রয়াত সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে তাকে ‘সার্বজনীন নেতা’ হিসেবে অভিহিত করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সম্পর্কিত খবর