শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দ্বিতীয় বিয়ের পর অন্যের স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা

শ্রীনগরে দুই স্ত্রী রেখে অন্যের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রুবেল ইসলাম জয়। গত ১১ই নভেম্বর শ্রীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে জয় দুই সন্তানের জননী আইরিন বেগমকে নিয়ে উধাও হয়ে যান। এ ঘটনায় আইরিন বেগমের স্বামী মো. ফারুক বাদী হয়ে গতকাল রোববার সকালে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও উপজেলার কোলাপাড়া গ্রামের গাবতলা এলাকার বাবু মিয়ার ছেলে রুবেল ইসলাম জয় (৩০) একই এলাকার ফারুক খানের স্ত্রী আইরিন বেগম (২৭) এর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ১১ই নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সবার ব্যস্ততার সুযোগে জয় ২ সন্তানের জননী আইরিন বেগমকে নিয়ে পালিয়ে যায়। জয় এর আগেও ২টি বিয়ে করে। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সে দ্বিতীয় বিয়ে করে। এই সংসারে তার ১ সন্তান রয়েছে।

আইরিনের স্বামী মো. ফারুক অভিযোগ করেন, তার স্ত্রী রুবেলের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে। বিষয়টি রুবেলের বড় ভাই নুর মোহাম্মদকে জানালে সে আমার স্ত্রীকে তার ভাইয়ের কাছ থেকে উদ্ধার করে স্বর্ণালঙ্কার ও টাকাসহ ফেরত দেয়ার আশ্বাস দিয়ে থানায় অভিযোগ করতে নিষেধ করে। কিন্তু পরে সে টালবাহানা শুরু করে। স্থানীয়রা আরও জানায়, রুবেল ইসলাম জয় এলাকায় ইয়াবাখোর হিসাবে পরিচিত। এর আগে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে সে বিদেশ চলে যায়। এ ব্যাপারে রুবেল ইসলাম জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ হয়েছে কি-না তা আমার জানা নেই। আর হয়ে থাকলেও তা এখনো আমার টেবিল পর্যন্ত পৌঁছেনি। অভিযোগপত্র পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর