শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাইকারি বাজারে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম

দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। তিন দিনের ব্যবধানে পেঁয়াজ কেজিপ্রতি প্রকারভেদে ৫ থেকে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা এবং কাঁচামরিচ কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

আমদানি বেশি হওয়ায় কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে খুশি সাধারণ ক্রেতারা। সোমবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

পেঁয়াজ কিনতে আসা মাসুদুল হক ও কাঁচামরিচ কিনতে আসা কামরুল হাসান জানান, তিন দিন আগেও পেঁয়াজ ও কাঁচামরিচের দাম অনেকটাই বেশি ছিল। এখন কিছুটা দাম কমেছে। তবে কাঁচামরিচ ৩০ টাকার নিচে এবং পেঁয়াজ ২০ টাকার মধ্যে থাকলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হতো। সেই সঙ্গে বাজার মনিটরিংয়ের দাবিও জানান তারা।

পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন জানান, গত সপ্তাহে পেঁয়াজের আমদানি কম হওয়াতে দাম বেশি ছিল। বর্তমানে চলতি সপ্তাহে আমদানি বৃদ্ধি পাওয়াতে কমতে শুরু করেছে দাম। সোমবার হিলি পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি বেশি হলে আরও দাম কমতে পারে বলেও জানান বিক্রেতারা।

এদিকে কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব জানান, দেশীয় বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি এবং ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় কমতে শুরু করেছে দাম। গত তিন দিনের ব্যবধানে ১০ টাকা কমে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। দাম কমার কারণে ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের দুই কর্মদিবসে ভারতীয় ৩১ ট্রাকে ৮৩২ টন পেঁয়াজ এবং ৪ ট্রাকে ৪২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সম্পর্কিত খবর