শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ২ শিক্ষার্থী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুর এলাকার ২ শিক্ষার্থী কারাগার থেকেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হচ্ছে- কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র এলেক্সার কস্তা এবং এমএ ওহাব উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র ফজলে আলী। দুই শিক্ষার্থীই পৃথক মামলার আসামি হিসেবে জেলহাজতে গ্রেফতার আছে।

ফজলে আলী আদমপুর ইউনিয়নের জাললাপুর গ্রামের একটি হত্যা মামলার এবং এলেক্সার কস্তা মাধবপুরের প্রতিপক্ষ ১ যুবককে ছুরিকাঘাত করার মামলায় আসামি হিসেবে মৌলভীবাজার জেলহাজতে রয়েছে। কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব রণেন্দ্র কুমার দেব ও কমলগঞ্জ কেন্দ্র (২) তেঁতইগাঁও রশীদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব সাহানা বেগম শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভিন সন্ধ্যায় ২ শিক্ষার্থী জেলহাজতে থেকে এসএসসি পরীক্ষায় আংশ গ্রহণের কথা জানান।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুজ্জামান কারা কর্তৃপক্ষের হেফাজতে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

সম্পর্কিত খবর