শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভোলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ভোলার দৌলতখান উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। নারী-পুরুষসহ সব বয়সী ভোটাররা কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।

তবে নির্বাচনী বিধি অমান্য করে সঙ্গীসহ মোবাইল ফোন নিয়ে ভবানীপুর ইউনিয়নের ৫৭ নম্বর দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রবেশ করায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) আব্দুল মান্নানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন ভোলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম।

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এমএ তাহের বিষয়টি নিশ্চিত করেন।

ভোলা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগর, চর খলিফা, চরপাতা, মেদুয়া, ভবানীপুর ও মদনপুর ইউনিয়নের অনুষ্ঠিত হচ্ছে। ৭টি ইউনিয়নে ২৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ১৯৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৬ জন। তবে চর খলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শামিম হোসেন অমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত খবর