ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো চারজন। আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশার চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), বাউপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫) ও আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০)।

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।

তিনি বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মিনা ও সোহরাব উদ্দিন মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পর্কিত খবর