পদ্মা সেতুতে শুরু হয়েছে কার্পেটিং

শুরু হয়েছে পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং (বিটুমিনাস ওয়ার্ক)। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০মিনিট থেকে এ কাজ শুরু হয়। এটি দেখাশুনা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে বলে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

জানা গেছে, এরই মাঝে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। এরই মধ্যে পদ্মার বুক জুড়ে সগৌরবে দৃশ্যমান স্বপ্ন ও সাহসের ‘পদ্ম’।

সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী বছরের জুন মাসের আগেই সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে যাবে। এরপর পারাপার হবে স্বপ্ন, পারাপার হবে অমিত সম্ভাবনা। চলাচল হবে গতিময়। বাড়বে প্রবৃদ্ধি, আসবে সমৃদ্ধি।

 

 

সম্পর্কিত খবর