শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কাচ্চি খাবেন একসঙ্গে, রাগে প্রেমিকার সামনে আত্মহত্যা

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় প্রেমিকার সামনে বুকে ছুরি মেরে ও পরে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন।

৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে বুলবুল আহমেদ (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে দুই যুবক এবং এক তরুণী লক্ষীপুরের ‘মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁ’ থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল নিয়ে বাইরে বের হন। এ সময় ওই তরুণীর সঙ্গে নিহত যুবকের কথা কাটাকাটির একপর্যায়ে যুবক নিজেই নিজের বুকে ছুরিকাঘাত করেন। এরপর বিষপান করে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে আশপাশের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহত যুবক প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর