শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর একটায় নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাদের গণহারে ফেল করানো হয়েছে ৷ ফেল করা বিষয়ে শিক্ষার্থীরা দ্রুত বিশেষ পরীক্ষা দিতে চায় যাতে তারা চাকরির বাজারে প্রবেশ করতে পারে ৷ শিক্ষার্থীরা বলছেন, বিশেষ পরীক্ষার দাবিতে একাধিকবার নিজ কলেজের অধ্যক্ষদের কাছে দাবি জানালেও এর কোনো সমাধান পাননি তারা৷

ঢাকা কলেজের শিক্ষার্থী ইয়াসিন বলেন, আমাদের গণহারে ফেল করানো হয়েছে। আমরা বিশেষ পরীক্ষা দিয়ে চাকরির বাজারে প্রবেশ করতে চাই। আমাদের সেই সুযোগ দেয়া হচ্ছে না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি ৷

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী প্রমা বলেন, আমরা বিশেষ পরীক্ষা দিয়ে মাস্টার্সে ভর্তি হতে চাই। আমরা চাকরির বাজারে প্রবেশ করতে চাই। অধ্যক্ষকে জানিয়েছি কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। রাস্তায় নামা ছাড়া আমাদের কোন উপায় নেই৷

 

 

সম্পর্কিত খবর