শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আড়াই বছর পর ফিরে মা হওয়ার খবর দিলেন মুনমুন

নানা গুনের তারকা রুমানা মালিক মুনমুন। লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন। কাজ করেছেন একজন অভিনেত্রী ও উপস্থাপিকা হিসেবে। ছোটবেলা থেকে নাচেও বেশ দক্ষ তিনি। হুট করেই তিনি দেশ ছেড়ে কানাডায় আবাস গড়েন।

অবশেষে ফিরলেন। আড়াই বছরের বিরতি কাটিয়ে দেশে ফিরে জানালেন, মা হয়েছেন তিনি।

গত বছরের ২৪ মে কানাডায় তার একমাত্র কন্যাসন্তান ইমান হোসেনের জন্ম হয়েছে। মুনমুন বলেন, ‘খুব অল্প সময়েই ইমান তার দাদি, নানা, খালা, ফুফুদের সঙ্গে মিশে যেতে পেরেছে। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য খেলার সঙ্গী পেয়ে আমাকে আর ওর বাবাকে যেন ভুলতে বসেছে।’

দেশে ফিরে অংশ নিয়েছেন তিনি একটি বেসরকারি টিভির নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে। সেখানে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্প জানিয়েছেন।

ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশেই থাকবেন। মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে সে জায়গাটিতেও ফিরে যেতে চান তিনি। তার কথা, উপস্থাপকের আসন তো বটেই, সহকর্মী ও দর্শকদেরও ভীষণভাবে মিস করেছেন তিনি। তবে মুনমুন আশাবাদী, বেশ কয়েক বছর পর তিনি চিরতরে বাংলাদেশে ফিরে আসবেন।

তিনি আরও জানিয়েছেন, বিদেশে তিনি একটি মাস্টার্স ডিগ্রী শেষ করেছেন মুনমুন। ভবিষ্যতে সেটি নিয়ে বাংলাদেশে কিছু করতে চান। মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন এ তারকা। এবার কানাডায় ফিরে পুনরায় চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তার।

রুম্মান রশীদ খান ও লাবণ্য’র উপস্থাপনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এই পর্বটি মাছরাঙায় প্রচার হবে (১৫ নভেম্বর) সোমবার, সকাল ৭টায়।

সম্পর্কিত খবর