শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দৌলতদিয়ায় ৮ কিলোমিটার জুড়ে ট্রাকের দীর্ঘ লাইন

ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে প্রায় আট কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

ফেরির নাগাল পেতে ট্রাকচালকদের সময় লাগছে ২-৫ দিন। এছাড়া যাত্রীবাহী যানবাহনের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্ত সড়কে প্রায় চার কিলোমিটার এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড় সড়কে চার কিলোমিটারসহ প্রায় আট কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এর মাঝে মাঝে রয়েছে যাত্রীবাহী পরিবহন।

এদিকে সড়কে খোলা আকাশের নিচে থেকে খাবার, গোসল ও টয়লেট সমস্যায় পড়েছেন ট্রাকচালক ও সহকারীরা। সময় মতো মালামাল পরিবহন করতে না পারায় পরিবহন খরচের পাশাপাশি চালকদের খরচ বাড়ছে। সড়কের ওপর শুয়ে বসে অলস সময় পার করছেন তারা।

ভোগান্তি লাঘবে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে দিনের পর দিন।

ট্রাকচালক ইকরাম সরদার ও আমিনুল ইসলাম জানান, তারা গতকাল এসে গোয়ালন্দ মোড়ের সড়কে আটকে পড়েছেন। এখান থেকে ঘাট প্রায় ১৮ কিলোমিটার দূরে। ফেরি পেতে চার থেকে পাঁচদিন লাগতে পারে। এতে তাদের খরচ বেড়ে যাচ্ছে। ঠিকমত গোসল, টয়লেট, খাওয়া-দাওয়া করতে পারছেন না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। যাত্রীবাহী যানবাহন ও ছোট গাড়ি পারাপার চলমান রয়েছে। কয়েকশ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।

সম্পর্কিত খবর