শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মহাকাশ জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন

মহাকাশ জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। একের পর এক শুধু মহাকাশযান উৎক্ষেপণই নয়, এবার মহাকাশে হাঁটার অভিজ্ঞতাও অর্জন করলেন দেশটির এক নারী নভোচারী।

রোববার বিশেষ এক পোশাক পরে মহাকাশযান থেকে বাইরে বের হয়ে আসেন দুই নভোচারী। এর মধ্যে প্রথমবারের মতো অভিজ্ঞতা নিয়েছেন ওয়াং ওয়াপিং নামের এক নারী নভোচারী। খবর সিএনএনের।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন ৫৫ বছর বয়সি ঝাই নামের আরেক অভিজ্ঞ নভোচারী। তারা কিছু সময় অরবিটাল স্টেশনের বাইরে শূন্যে হাঁটাহাঁটি করেন। নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে শূন্যে হাঁটার এই অভিজ্ঞতা শেয়ার করতে ভুল করেননি তারা।

ভিডিও কনফারেন্সে এই অর্জন উদযাপন করেন চীনের মহাকাশ গবেষকরা। তুলে ধরেন নিজেদের অবদানের কথাও।

সোমবার চায়না ম্যানড স্পেস এজেন্সি এক বিবৃতিতে জানায়, এটি শেনঝউ-১৩-এর ওই নভোচারীর জন্য মহাকাশ স্টেশনের বাইরে পা রাখার প্রথম ঘটনা।

চীনের মহাকাশ গবেষণার ইতিহাসেও এই প্রথম কোনো নারী মহাকাশে হাঁটলেন। পুরো প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয়েছে।

সম্পর্কিত খবর