শিরোনাম
icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

২১ হাজার ৭৪৯টি করোনা শয্যার ১৯ হাজার ৭০২টিই ফাঁকা

সারাদেশে বিভিন্ন হাসপাতালে কোভিড ডেডিকেটেড মোট শয্যা রয়েছে ২১ হাজার ৭৪৯টি। এর মধ্যে দুই হাজার ৪৭ রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রোগী না থাকায় ১৯ হাজার ৭০২টি শয্যা খালি পড়ে আছে।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ‘কোভিড-১৯ ডাইনামিক ফ্যাসিলিটি ড্যাশবোর্ড ফর বাংলাদেশ’ ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন আক্রান্ত ও সুস্থতার ওপর ভিত্তি করে ওয়েবসাইটের এসব তথ্য প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, সারাদেশে মোট হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার ব্যবস্থা রয়েছে দুই হাজার ৪৬৯টি শয্যায়। এর মধ্যে এক হাজার ৩৪টিতে রোগী থাকলেও বাকি এক হাজার ৪৩৫ টি খালি আছে। এছাড়া মোট ভ্যান্টিলেটর এক হাজার ৩৮০টি ও অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে চার হাজার ৯৬৫টি শয্যায়।
ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক নয় হাজার ৩০২টি কোভিড ডেডিকেটেড শয্যার মধ্যে রোগী ভর্তি এক হাজার ২০৭টিতে। খালি পড়ে আছে আট হাজার ৯৫টি শয্যা। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে এক হাজার ২৬০টি শয্যায়। এর মধ্যে ৩০৬টিতে রোগী থাকলেও বাকি ৯৫৪টি খালি পড়ে আছে।

 

সম্পর্কিত খবর