শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মায়ের কোল থেকে নবজাতক উধাও, লাশ মিলল বালতিতে

কিশোরগঞ্জের ভৈরবে মা ঘুমিয়ে ছিলেন, কোল থেকে শিশুসন্তানকে নিয়ে যায় কে বা কারা। পরে বালতির পানিতে মৃত অবস্থায় পাওয়া যায় শিশুটি। শিশুসন্তানের বয়স মাত্র ১৬ দিন। শহর এলাকার কালীপুর গ্রামের দম্পতি ইদ্রিস মিয়া ও সাকিলা বেগম। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভৈরব শহরের কালিপুর মধ্যপাড়া এলাকায়।

শিশুটির পরিবার জানায়, বাবা ইদ্রিস পেশায় টিভি মেকানিক। সাকিলার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে। দেড় বছর আগে তারা বিয়ে করেন। শিশু আয়ানের জন্ম হয় ১৬ দিন আগে। তাদের ঘরটি টিনশেডের। বাথরুম ঘরের সঙ্গে যুক্ত, তবে বারান্দা হয়ে বাথরুমে যেতে হয়। সাকিলার সময় কাটে সন্তানের দেখাশুনা করে।

ঘটনার আগে দুপুর ১২টায় সাকিলা বেগম সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় দাদি রান্না করছিলেন। রান্না শেষ করে ছেলের ঘরে এসে দেখতে পান নাতি নেই। এরপর খোঁজাখুঁজি করে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটিকে মৃত পাওয়া যায়। পরে শুরু হয় চিৎকার কান্নাকাটি ও ছোটাছুটি।

শিশুটির দাদি শামসুন্নাহার বেগম বলেন, একি ঘটনা ঘটল। আধাঘণ্টা আগে তারা সজাগ ছিল। কারা এমন জঘন্য কাজ করল বুঝতে পারছি না। বাবা ইদ্রিস মিয়া একই কথা জানালেন। বললেন- আমার প্রথম সন্তান আয়ান। এ কাজ কে করল ভেবে কূল পাচ্ছি না।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার স্বপ্না রানী দত্ত বলেন, হাসপাতালে আনার পর শিশুটিকে মৃত পেয়েছি। সম্ভবত পানিতে ডুবে থাকার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করি। পুলিশ খবর পেয়ে শিশুটিকে নিয়ে গেছে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, নবজাতকটির মৃত্যু অস্বাভাবিক ও রহস্যজনক। পরিবারকে খবর দিয়েছি। শিশুটির ময়নাতদন্ত করা হবে।

 

 

সম্পর্কিত খবর