শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

টেকনাফে ৬টি নকল স্বর্ণের বারসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকা থেকে ৬টি নকল স্বর্ণের বার ও অটোরিকশা (সিএনজি)সহ নুর কায়েজ প্রকাশ রেশমি আক্তার (১৯) নামে এক নারীকে আটক করেছেন র‍্যাব-১৫ এর সদস্যরা।

শুক্রবার বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে নকল স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। রেশমি উখিয়া বালুখালী ১২ ক্যাম্পের ব্লক এইচ-৪ বাসিন্দা জগরী প্রকাশ জাকারিয়ার স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(মিডিয়া) অতিঃ পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় র‍্যাব টেকনাফ ক্যাম্পের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘড়িয়া নয়াবাজারের তারেকুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করেন, তিনি গত ২৩ অক্টোবর সিএনজিযোগে হ্নীলা হতে খারাংখালী যাওয়ার সময় পথিমধ্যে ঐ সিএনজিতে থাকা কতিপয় প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু স্বর্ণের বার দেখায় এবং সেগুলো তারা বিক্রি করবে বলে জানায়। এরপর তারা বিভিন্ন প্রলোভন দেখালে ভিকটিম তা ক্রয় করতে রাজি হয়ে প্রতারকদের চাহিদামত নগদ অর্থ ও বিভিন্ন জিনিসপত্র প্রদান করলে প্রতারক চক্রের সদস্যরা খারাংখালী বাজারের কাছাকাছি পৌঁছালে সিএনজিটি থামিয়ে ভিকটিমকে তার ক্রয়কৃত জিনিস না দিয়ে ভয়ভীতি দেখিয়ে সিএনজি থেকে তাকে নামিয়ে চলে যায়।
ওই অভিযোগের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযোগকারীকে সাথে নিয়ে মৌলভীবাজারস্থ পাকা রাস্তা উপর পৌঁছালে অভিযুক্ত আসামিদের একটি সিএনজিতে বসে থাকতে দেখা যায়। র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় সিএনজিসহ এক রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ধৃতের দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা ৬টি নকল স্বর্ণের বার ও ব্যবহৃত তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মানুষদের সাথে বিভিন্নভাবে তারা প্রতারণা করে আসছে। উদ্ধারকৃত নকল স্বর্ণের বারসহ পলাতক ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

সম্পর্কিত খবর