শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুক্রবার যথা সময়ে

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ট্রাকসহ পণ্যবাহী পরিবহনের মালিকরা। একইসঙ্গে বাস মালিকরাও ধর্মঘটে যাবেন বলে বৃহস্পতিবার সারাদিন গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত বাস ধর্মঘটের কোনো ঘোষণা আসেনি। তারপরও ধর্মঘট ইস্যুতে শুক্রবার অনুষ্ঠেয় সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে কর্তৃপক্ষ বলছে, শুক্রবার যথা সময়ে অর্থাৎ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনটের ভর্তি পরীক্ষা হবে। পরের সপ্তাহে ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

৫ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন।

তিনি বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। যথারীতি আগামীকাল সাতটি কেন্দ্রে সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হবে। পরীক্ষা নেওয়ার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সবশেষ রাত ১০টার দিকে ভর্তি পরীক্ষা চলমান রাখার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারও। তিনি বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। সকল প্রস্তুতি নেওয়া আছে। আমরা যথারীতি ঠিক সময়ে পরীক্ষা নিতে পারব।

 

 

সম্পর্কিত খবর