শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গোপালগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

গোপালগঞ্জ সদরে দুই পক্ষের মারামারি ঠেকাতে গিয়ে কবির সরদার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ সদরের ভোজরগাতি গ্রামে এ নিহতের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামের ভোজরগাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে স্থানীয় জাহিদ শেখের ছেলে মো. হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদারের ছেলে সঙ্গীয় কয়েকজন মিলে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতেছিল। এক পর্য়ায়ে টিটু সরদার ও হাসান শেখ এর মধ্যে সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয় ইউনিয়ন মেম্বর আরোজ আলী বিষয়টি মিমাংসা করে দেন। এর কিছুক্ষণ পরেই প্রাইমারি স্কুলের সামনে জাহিদ শেখ টিটু সরদারের উপর ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে। অবস্থা বেগতিক দেখে একই এলাকার কবির সরদার উভয়ের মারামারি ঠেকাতে এগিয়ে আসে।

এসময় জাহিদ শেখের ধারালো ছুরির আঘাতে কবির সরদার ও টিটু সরদার আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার কবির সরদারকে তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে আহত টিটু সরদারে অবস্থা আশংকাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর