শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব
বরিশালে ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি

 

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বরিশালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি পুরোপুরি এবং তিন হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। তলিয়ে গেছে ৪৩৫টি মাছের ঘের।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে, ১২০ কিলোমিটার সড়ক ও ২২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙে পড়েছে কয়েক হাজার গাছ।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিসুর রহমান জানান, ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকা অতিক্রমকালে বরিশালে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘণ্টায় ৮৭ কিলোমিটার। বৃষ্টিপাতের কারণে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পড়ে নগরবাসী। ঘরবাড়ির মধ্যে পানি ঢুকে পড়ে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বরিশালে জেলার ১০ উপজেলার ৩শ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ১২০ কিলোমিটার সড়ক এবং ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। এছাড়া ৪৩৫টি পুকুরের মাছ বের হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে বলেও তিনি জানান।

সম্পর্কিত খবর