শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘নৌকায় ভোট না দিলে হামলা’

বাগেরহাটে স্থগিত হওয়া রাজনগর ও খাওলিয়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী সোমবার (২ নভেম্বর) সকালে দুই ইউপির ১৮ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে ২০ সেপ্টেম্বর বাগেরহাটের অন্য ইউনিয়নের সঙ্গে এই দুই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত হয়।

রাজনগর ইউনিয়নের গোনাবেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মিঠু মন্ডল বলেন, সকালবেলা এসে লাইনে দাঁড়িয়েছি। অনেক মানুষ এসেছে ভোট দিতে। এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আশা করি সবাই শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পারবেন।

তবে এই কেন্দ্রের দুই নম্বর ভোট কক্ষে পুস্পজিৎ রায় নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ভোটারদের প্রকাশ্যে নৌকায় ভোট প্রদানের জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভোটার বলেন, ‌‘দুই নম্বর কক্ষে পুস্পজিৎ রায় নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নৌকায় ভোট দেওয়ার জন্য আমাদের চাপ দিয়েছেন। না দিলে হামলার কথাও বলেছেন।’

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভগিরত বিশ্বাস বলেন, যিনি নৌকায় ভোট দেওয়ার জন্য হুমকি দিয়েছেন, তাকে সতর্ক করা হয়েছে।
রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বিষয়টি জানলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, দুটি ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।

নির্বাচনে রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের সুলতানা পারভীন, স্বতন্ত্র মিজানুর রহমান শেখ, শেখ আমিনুর রহমান ও এসএম বদরুল হুদা হিরু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ৯ হাজার ৯৪৩ জন ভোটার রয়েছেন।

 

সম্পর্কিত খবর