শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গাজীপুরে বিদ্যুৎ লাইনের বিস্ফোরণে দগ্ধ ৫, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

গাজীপুরের কোনাবাড়ীতে পল্লী বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন হযরত আলী (৩২), মাহবুবুর রহমান (৪৬),নাজমুল হাসান (৩৭), মামুন হোসেন (৩৫) ও ফারুক আহমেদ (৪৮)।

সোমবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ হযরত আলী জানান, আমরা গাজীপুর কোনাবাড়ীতে কাজ করছিলাম। পল্লী বিদ্যুতের তিন হাজার ভোল্টের লাইনে বৈদ্যুতিক তার জয়েন্ট করে নিচে এসে লাইনের সুইচ দেওয়া মাত্রই হঠাৎ স্পার্ক হয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ হলে আমরা দগ্ধ হই।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে দগ্ধ অবস্থায় পাঁচজন এসেছে। তাদের শরীরে ৩ থেকে ১৯ শতাংশ পর্যন্ত পোড়া রয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি চারজন শঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর কোনাবাড়ী থেকে দগ্ধ পাঁচজন এসেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সম্পর্কিত খবর