শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

আগে পরীক্ষার্থীদের টিকা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১৪ নভেম্বর। এর আগেই সব পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঢাকা শহরে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। সেখানে তারা একথা জানান।

১৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এর আগে সারাদেশের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা আজকে ঢাকা শহরে শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করলাম এবং আশা করি প্রাথমিক পর্যায়ে আমরা প্রতিদিন ৮টি স্কুলে ৫ হাজার করে মোট ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দিতে পারবো। এটি পর্যায়ক্রমে অন্যান্য জেলা এবং উপজেলাতে যাবে। কাজেই ১৪ তারিখের আগে সব শিক্ষার্থীকে টিকা দিতে পারবো, এটা আমরা বলতে পারি না। তবে আমাদের চেষ্টা থাকবে যাদের আগে টিকা দেওয়া প্রয়োজন, তাদের আগে দেওয়ার। তবে ১৪ তারিখের আগে অনেকেই পেয়ে যাবেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমরা স্কুল ভিত্তিক টিকা দিচ্ছি। সব স্কুল থেকে আমাদের এই কেন্দ্রগুলোতে আসবে। আমরা প্রথমে পরীক্ষার্থীদেরকে আমরা টিকা দেওয়ার চেষ্টা করবো। তবে যেহেতু আমরা স্কুল ধরে ধরে টিকা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেখানে পরীক্ষার্থীরাও থাকবে, অন্য শিক্ষার্থীরাও থাকবে। তবে সব পরীক্ষার্থীকে আমরা ১৪ তারিখের আগেই টিকা দিয়ে দিতে পারবো। এমন নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারছি না। কিন্তু আমরা চেষ্টা করবো তাদেরকে আগে আগে দিয়ে দেওয়ার।

 

সম্পর্কিত খবর