শিরোনাম
icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন
down of head

জেল থেকে ফিরে প্রোফাইল পিকচার বদলালেন আরিয়ান

কারাগার থেকে ফিরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের প্রোফাইল পিকচার বদলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

ইন্ডিয়া ডটকম, বলিউড লাইফসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ইনস্টাগ্রামে ২৩ বছর বয়সি এই স্টার কিডের অনুসারী ১৯ লাখ। আর্থার রোড জেল থেকে ফিরে ভক্তদের জন্য তিনি যা করলেন, সেটা হলো সামাজিক মাধ্যমের ডিসপ্লে পিকচার ডিলিট।

এমনিতেই ইনস্টাগ্রাম-বান্ধব নন আরিয়ান খান। ২০১৩ সালে এ প্ল্যাটফর্মে যোগ দেওয়ার পর এ পর্যন্ত মাত্র ২৪টি পোস্ট দিয়েছেন তিনি। মাদককাণ্ডে প্রায় এক মাস কারাভোগের পর গত শনিবার মান্নাতে ফেরেন আরিয়ান। ঢোল-বাদ্য বাজিয়ে তাঁর এ ফেরা মান্নাতের বাইরে উদযাপন করেন ভক্তরা।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গত ২ অক্টোবর আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এর পর গ্রেপ্তার, রিমান্ড শেষে কারাভোগ। ২৮ দিন পর ৩০ অক্টোবর বাড়ি ফেরেন এ স্টার কিড।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে গত ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আটজনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। পরে মাদককাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনের বেশি মানুষকে আটক করে এনসিবি।

সম্পর্কিত খবর