শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান
down of head

বিয়ে করতে যাচ্ছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা

এক সময় সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা জুটি বেশ জনপ্রিয় ছিল। তবে ছয় বছরের সম্পর্কে থাকার পর ব্রেকআপ হয়ে যায় অঙ্কিতার। তারপর নতুন সম্পর্ক জড়ান অভিনেত্রী। সুশান্তের মৃত্যুর পর আবারও আলোচনায় আসেন অঙ্কিতা। এবার খবর পাওয়া গেল, ডিসেম্বরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ১২ থেকে ১৪ তারিখ বসবে অঙ্কিতার বিয়ের আসর। পাত্র ভিকি জৈন, পেশায় ব্যবসায়ী। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু বান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হবে অঙ্কিতা-ভিকির বিয়ে।

প্রায় সাড়ে তিন বছর ধরে ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কিতা। সুশান্তের সঙ্গে ব্রেকআপের পরই অঙ্কিতা জীবনে আসেন ভিকি। সুশান্তের মৃত্যুর পরও সব সময় অঙ্কিতা পাশে পেয়েছেন ভিকিকে। পরে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিয়ে ভিকিকে ধন্যবাদও জানান অঙ্কিতা। সম্প্রতি দিওয়ালি পার্টিতে ভিকির ঠোঁটে ঠোঁট রাখেন অঙ্কিতা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।

মেরুন শাড়ি আর ম্যাচিং ব্লাউজে পার্টিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী! এদিন ভিকি পরেছিলেন ব্ল্যাক ফর্মাল শার্ট-প্যান্ট। সবাই পার্টি মুডে এমন সময় ভিকির ঠোঁটে ঠোঁট রাখেন অঙ্কিতা। নিজের ইনস্টা স্টোরিতে সেই ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। অঙ্কিতা আর ভিকিকে ভালোবেসে ‘ViAnk’ নামে ডাকেন তাদের অনুরাগীরা। ‘পবিত্র রিস্তা’ দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। এখন অবশ্য পবিত্রা রিস্তা ২.০-তে দেখা যাচ্ছে তাকে। এছাড়াও কঙ্গনা রানাউতের সঙ্গে ‘মনিকর্ণিকা’ ছবিতে অভিনয় করেছেন।

পবিত্র রিস্তা ২.০-র প্রোমশনের সময় এক সাক্ষাৎকারে অঙ্কিতা ভিকিকে নিয়ে মুখে খোলেন। বিয়ে ব্যাপারেও ইঙ্গিত দেন। অঙ্কিতা সেই সময় বলেছিলেন, ‘বিয়ে একটা খুব সুন্দর ব্যাপার। আমার বেশ ভালো লাগে বিয়ের সমস্ত কিছু। রাজস্থানি স্টাইলে বিয়ে করার ইচ্ছে আছে। যদিও এখনও কিছু ঠিক করিনি। হয়তো খুব জলদিই বিয়ে করব।’

অঙ্কিতা বরাবই বলেছেন, জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করার ইচ্ছে রয়েছে তার। তাহলে কী রাজস্থানেই বসতে চলেছে অঙ্কিতা-ভিকির বিয়ের আসর? তার জন্যে আরও কয়েকদিনের অপেক্ষা করতেই হবে ‘ViAnk’ অনুরাগীদের।

সম্পর্কিত খবর