শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রথম টিকা নিলেন নবম শ্রেণির তাহসান ও তমা

সব শিশু টিকা নেবে, স্বাস্থ্যঝুঁকি কমে যাবে’ প্রতিপাদ্যে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। সোমবার সকালে এই কার্যক্রমে প্রথম শিশু হিসেবে টিকা নিয়েছেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন।

তাহসানের পর ২য় এবং প্রথম মেয়ে শিশু হিসেবে কোভিডের টিকা গ্রহণ করেন একই শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন তমা। এ সময় তারা দু’জনেই ফাইজারের টিকা গ্রহণ করেন।

সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঢাকা শহরে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী আয়োজনে তারা টিকা গ্রহণ করেন।

টিকা নেওয়ার পর তাহসান হোসেন বলেন, কোভিড-১৯ টিকা নিতে পেরে আমি আনন্দিত। এতদিন মনের ভেতর করোনা নিয়ে যে ভয়টা ছিল, তা আর এখন সেভাবে কাজ করছে না। নতুন উদ্যোমে এখন থেকে স্কুলে আসতে পারবো। এটা আনন্দের।

মেহজাবিন তমা বলেন, প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তবে এখন আর ভয় লাগছে না। বরং আমি টিকা নিতে পেরে আনন্দিত। আর টিকার নিবন্ধনও ওয়েবসাইট থেকে খুব সহজেই করতে পেরেছি।

তাহসানের বাবা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, করোনা মহামারিতে শিশুদের জন্য সরকার যে কার্যক্রম শুরু করেছে, তা সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য। এতে করে শিক্ষার্থীরা আরও সুরক্ষিত থাকবে। এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সম্পর্কিত খবর