down of head

গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে দুই ঘর পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে একটি বাড়িতে দুই ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উস্থি ইউনিয়নের কাতিয়াপাড়া গ্রামের মাওলানা তাইজু উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জানা গেছে, উপজেলার উস্থি ইউনিয়নের কাতিয়াপাড়া গ্রামে শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোয়ালঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে গোয়ালঘরে গরু ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। পড়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৪টার দিকে গফরগাঁও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যান।

 

সম্পর্কিত খবর