শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

চমেকে সংঘর্ষ, আহত আকিবের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত আকিবের অবস্থা এখনো আশঙ্কাজনক। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বাইরের কারো ইন্ধনেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মনে করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় ১৬ জনকে আসামি করে মামলা করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষ থেকে বের হওয়ার পর শিক্ষা উপমন্ত্রীর অনুসারীদের ধাওয়া দেয় সাবেক মেয়রের অনুসারীরা। এ সময় দৌড়াতে গিয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব পড়ে যান। এ সময় তাকে মারাত্মকভাবে মেরে জখম করা হয়।

বর্তমানে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আকিব। মাথায় গুরুতর আঘাতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

আকিবের মাথার হাড়ে ফ্র্যাকচার হয়েছে। সঙ্গে ব্রেইনেও গুরুতর আঘাত পেয়েছেন। আর চমেকের আইসিইউ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর প্রনয় কুমার দও জানান, আকিব এখনো আশঙ্কামুক্ত নয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় বাইরের ইন্ধন রয়েছে বলে মনে করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহেনা আখতার।

চট্টগ্রাম মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় রক্তিম ও সীমান্ত নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সম্পর্কিত খবর