শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

করোনায় ভারতে ২৪৭ দিনের মধ্যে কম শনাক্ত

করোনা ভাইরাসে এক সময়ে বিপর্যস্ত ভারতের দৈনিক সংক্রমণ ও মৃত্য ‍অনেক কমেছে। রোববার (৩১ অক্টোবর) দেশটির সংক্রমণ ছিল ১৩ হাজারের নিচে। শনিবারের তুলনায় রোববার এ সংখ্যা অনেক কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৩০ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৩০০জন।

গত দু’দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১৮৬ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, পুরো ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২৭২। যা গত ২৪৭ দিনে সবচেয়ে কম। দেশটিতে সুস্থতার হার ৯৮ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পুরো ভারতে মোট ১৪ হাজার ৬৬৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে দেশটিতে মোট করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৩ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮৪২।

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪৩ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৬০ জন।

এর আগে শনিবার (৩০ অক্টোবর) মৃত্যু হয়েছিল ৭ হাজার ৫৮১ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬৭ হাজার ৯৪৪ জন।

আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৫৫০ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ১০ হাজার ৪৬৩ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৬১৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সম্পর্কিত খবর