শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শাওমির রেডমি ১০, ক্যামেরা ফোন

 

শাওমি বাংলাদেশের বাজারে সম্প্রতি উন্মোচন করেছে নতুন রেডমি ১০ স্মার্টফোন। স্মার্টফোনটিতে প্রত্যাশিত পারফরমেন্স পেতে দেয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ও ফিচার। চলুন দেখে নেয়া যাক ফোনটির কয়েকটি দিক।

ডিসপ্লে

রেডমি ১০ ফোনটি এসেছে বড় ধরনের ৬.৫ ইঞ্চির ডটড্রপ এফএইচডিপ্লাস রেজ্যুলেশনের ডিসপ্লেতে। ডিসেপ্ল রেজ্যুলেশন ১০৪০*২৪০০ পিক্সেল; আর রেশিও ২০:৯। ডিভাইসটিতে রয়েছে ৯০ হার্জের রিফ্রেশ রেট, যা দ্রুত স্ক্রলিং এবং সুইপ করতে দেয়।

পেয়ার অ্যাডাপ্টিং সিঙ্ক প্রযুক্তিতে রেডমি ১০ স্বয়ংক্রিয়ভাবে যখন প্রয়োজন তখন রিফ্রেশ রেট বাড়িয়ে নেয়। সে সঙ্গে রেডমি ১০ ডিভাইসে থাকা রিডিং মোড ৩.০ আপনার প্রিয় কনটেন্ট দেখার ক্ষেত্রে চোখকে দেয় প্রশান্তি। তাই দীর্ঘ ব্যবহারেও চোখের ওপর চাপ পড়ে না।

ক্যামেরা

রেডমি ১০ স্মার্টফোনে দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-হাই-রেজ্যুলেশনের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এটি দিয়ে নেয়া যায় বিশদ ডিটেইলের ছবি। প্রাইমারি ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্র-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ ক্যামেরা।

রেডমি ১০ দিয়ে দুর্দান্ত সব মুহূর্ত বন্দি করা যাবে। সেই সঙ্গে স্টাইলিশ ফিল্টার যোগ করে শট নিতে দেয় রেডমি ১০।

এ ছাড়া ফোনটির ক্যামেরায় বড় গ্রুপ বা বন্ধুদের সঙ্গে প্যানারোমা শট নেয়া যায় সহজেই।

পাশাপাশি ১৩ মেগাপিক্সেলের সামনের ক্যামেরায় নেয়া যাবে সেলফি; যাতে ব্যবহার করা যায় টাইম ব্রাস্ট, এআই বিউটিফিকেশনসহ বেশ কয়েকটি মোড।

প্রসেসর

ফোনটিতে দেয়া হয়েছে ২.০ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। রেডমি ১০ ডিজাইন করা হয়েছে গ্রাউন্ড পারফর্ম করার জন্যই। হ্যান্ডসেটটিতে রয়েছে মিইউআই ১২.৫ নির্ভর অ্যান্ড্রয়েড ১১।

হালকা তবে দ্রুততর জিপিইউ ব্যবহার করে রেডমি ১০ মোবাইলের শক্তিশালী হার্ডওয়্যার ও পরবর্তী পর্যায়ের ফিচার নিয়ে পারফরম্যান্স দেবে নতুন এক উচ্চতায়।

ব্যাটারি

স্মার্টফোনে স্মুথ পারফরম্যান্স দিতে প্রয়োজন বিশাল ব্যাটারি। সে দিকটা মাথায় রেখে ডিভাইসটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এ ছাড়া বক্সে রয়েছে ২২.৫ ওয়াটের চার্জার। রেডমি ১০ তাই কোনো ধরনের চিন্তা ছাড়াই আপনার কাজ করতে দেবে স্মুথলি।

ডিজাইন

রেডমি ১০ হ্যান্ডসেটটিতে রয়েছে স্লিক এবং স্টাইলিশ ডিজাইন। এটি পাওয়া যাবে দুটি আকর্ষণীয় রঙে; ম্যাট কার্বন গ্রে এবং সুন্দর টেক্সটচারড গ্লসি সি ব্লু। ডিভাইসটির মাপ ১৬১.৯৫ x ৭৫.৫৩ x ৮.৯২ মিমি ডাইমেনশন। এর ওজন মাত্র ১৮১ গ্রাম।

অন্যান্য

রেডমি ১০ ডিভাইসে রয়েছে ডুয়েল স্ট্যান্ডবাই সিম এবং একটি ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট। ওয়াইফাই, ব্লুটুথের উন্নত সংস্করণ, এফএম রেডিও এবং টাইপ-সি চার্জিং পোর্ট। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

দাম

রেডমি ১০ হ্যান্ডসেটটি শাওমি অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে। ফোনটির ৪+৬৪ জিবি সংস্করণের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ৬ হাজার ১২৮ জিবি সংস্করণের দাম ২০ হাজার ৯৯৯ টাকা।

সম্পর্কিত খবর