শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘ডাক দিলেই জনগণ রাজপথে নেমে আসবে’

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের ১৬ আনাই এখন স্বৈরতন্ত্রের নিয়ন্ত্রণে। কোনো কিছুই জনগণের নিয়ন্ত্রণে নেই। এ অবস্থায় দেশকে জনগণের নিয়ন্ত্রণে আনতে জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন। জনগণ মানসিকভাবে প্রস্তুত রয়েছে, তারা আর সহ্য করতে পারছে না। জনগণ‌কে সা‌থে নি‌য়ে রাজপথ দখল কর‌তে হ‌বে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার’ আহ্বানে গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, দেশের অর্থনীতি-শাসনব্যবস্থা কোনো কিছু জনগণের নিয়ন্ত্রণে নেই। দেশকে জনগণের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন ঐক্য। জেলায়-জেলায়, শহরে-শহরে জনগণকে সংঘবদ্ধ করে জাতীয় আন্দোলনের জন্য প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, জনগণ মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে, তারা আর সহ্য করতে পারছেন না। মানুষের মধ্যে ঐক্য হয়ে আছে, এখন প্রয়োজন সেটার আনুষ্ঠানিক একটা রূপ দেওয়া। পরিবর্তন আনতে হলে প্রয়োজন জনগণের ঐক্য। অবিলম্বে আমাদের রাজপথে নামতে হবে, বাড়িতে বসে থাকা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করতে হবে।

প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, সারা দেশে রাজপথ যখন দখলে আসবে, জনগণ যখন ঐক্যবদ্ধ হবে তখন কোনো বাধাই আর বাধা থাকবে না। মানুষ প্রস্তুত হয়ে আছে, আপনারা যখন পথে নামবেন তখন লাখ লাখ মানুষকে পাশে পাবেন। রাজপথে নামলে আমরা সফল হব।

সম্মেলনে আরো বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হক, বাম গণতান্ত্রিক জোটের সভাপতি কমরেড বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।

সম্পর্কিত খবর