শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাংলাদেশের সাথে ঋণচুক্তি ১১ বছরেও বাস্তবায়ন করেনি ভারত!

ভারত ২০১০ সাল থেকে চারটি ঋণচুক্তির মাধ্যমে বাংলাদেশকে ৭৮৬ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এরমধ্যে গত ১১ বছরে বিতরণ করা হয়েছে প্রায় ৮৬ কোটি ডলার। এ প্রেক্ষাপটে ঋণচুক্তির ব্যবহারের হার অদূর ভবিষ্যতে ‘উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য’ ঋণচুক্তি পর্যালোচনা বৈঠক করেছেন দুই দেশের কর্মকর্তারা। বৈঠকে প্রকল্প বাস্তবায়নের সাথে বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য সমাধান প্রক্রিয়া চিহ্নিত করা হয়েছে।

ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭-২৮ অক্টোবর ঢাকায় ওই বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীধরন মধুসূদন দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন।

ঋণচুক্তির অধীনে বাস্তবায়নের জন্য গৃহীত ৪৩টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রকল্প বাস্তবায়নে জড়িত সমস্ত পদক্ষেপের জন্য বিস্তারিত সময়সীমা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ৮৬ কোটি ডলারের প্রথম ঋণচুক্তির অধীনে, ১৫টি প্রকল্পের মধ্যে ১২টি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তিনটি প্রকল্প বাস্তবায়নাধীন। ২০০ কোটি ডলারের দ্বিতীয় ঋণচুক্তির অধীনে, দুইটি প্রকল্প ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং অন্যান্য প্রকল্পগুলি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। ৪৫০ কোটি ডলারের তৃতীয় ঋণচুক্তির অধীনে, একটি প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে পৌঁছেছে এবং অন্য প্রকল্পগুলি ডিপিপি চূড়ান্তকরণ এবং টেন্ডারিংয়ের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

সম্পর্কিত খবর