শিরোনাম
icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা
down of head

লক্ষ্মীপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ’লীগের নুরুল আমিন

সোহেল হোসেন, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) শেষ দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোলায়মান চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হচ্ছেন।
একেএম নুরুল আমিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পরে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী বলেন, চরলরেন্স ইউনিয়নে দুই প্রার্থীর একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এজন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুরুল আমিনকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর জেলার রামগতি উপজেলার চরগাজী, কমলনগর উপজেলার চরলরেন্স, চরকাদিরা ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে চরলরেন্স ইউনিয়নে শুধুমাত্র সদস্য (মেম্বার) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৭ অক্টোবর) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকে তারা নির্বাচনী প্রচারণার কাজ শুরু করতে পারবে।
সম্পর্কিত খবর