শিরোনাম
icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪
down of head

বাংলাদেশে বৃদ্ধি পাবে সৌদি বিনিয়োগ

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি)-বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে গতকাল এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ সরকারের পক্ষে সরকারি-বেসরকারি অংশীদারিত্ববিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

স্বাক্ষর শেষে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে বলে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।

বাংলাদেশে বিদেশী বিনিয়োগের মডেল সম্পর্কে সবাইকে অবগত করে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী

চিন্তাধারায় দেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। বাংলাদেশ আজ বিদেশী বিনিয়োগের একটি আদর্শ স্থান বলে বিবেচিত হচ্ছে। উপদেষ্টা জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোনো সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহের সঙ্গে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব-বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরোধ জানান। সে সময় সৌদি বিনিয়োগ-বিষয়ক মন্ত্রী এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

সম্পর্কিত খবর