শিরোনাম
icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪
down of head

বিশ্ববাজারে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে

বিশ্ববাজারে প্রতিযোগিতায় বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এখন বিশ্বব্যাপী তৈরি পোশাক সেক্টরে ম্যান মেড ফাইবার প্রায় ৭০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ মাত্র ২৫ শতাংশ ম্যান মেড ফাইবার ব্যবহার করছে। ফলে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, আমাদের পিছিয়ে থাকার উপায় নেই। পৃথিবী এখন প্রযুক্তিনির্ভর। পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লব: বাণিজ্য প্রসারের হাতিয়ার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (মহাপরিচালক) ডব্লিউটিও সেল মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুনীর হাসান। প্যানেল আলোচনায় অংশ নেন সলিউশন আর্কিটেক্ট, অ্যামাজন ওয়েব সার্ভিসেসের লিডার মোহাম্মদ মাহ্দী-উজ-জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিকস বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, দ্য কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক আতিক-ই-রাব্বানী, ডাটা সফট সিস্টেমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান এবং আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সভাপতি শাবকাত হায়দার।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে ফোর আইআর ও ডিজিটাল প্রযুক্তি ক্রস বর্ডার বাণিজ্যের খরচ কমিয়ে দিয়েছে। ব্যবসাসংশ্লিষ্ট সব কাজ সহজ হয়েছে এবং খরচ কমেছে। বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নিয়ে নেতৃত্বের ভূমিকায় আসীন হতে হবে।

সম্পর্কিত খবর