শিরোনাম
‘ওলিস’ সেমিনারে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীফারইস্টের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ফের মামলাস্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তারজ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রীবিশ্ববাজারে নিম্নমুখী তেলের দামবাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডাআইডিআরএ’র নতুন সদস্য কামরুল আহসান ও সফিকুল ইসলামলুটপাটে ধ্বংস প্রগ্রেসিভ লাইফ, সম্পদ বিক্রি নিয়ে প্রশ্নমাতারবাড়ীতে শিল্প করিডোর চায় জাপানবৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কাব্যবসায় সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ, আবেদন ১ নভেম্বর থেকেরিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিতসহজ শর্তে ঋণ বাড়াতে আইএমএফের তাগিদদাম কমায় ইউরোপে পোশাক রপ্তানিতে ধাক্কা
down of head

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ১৩ জনের

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। তাঁর নাম আলমগীর হোসেন। তবে নিহত অন্যদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, বরিশাল থেকে আসা আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন।

পরে আহতদের স্থানীয় হাসপাতালসহ নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে এক শিশু নাটোর সদর হাসপাতালে মারা যায়। এ ছাড়া অন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আশপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত খবর